সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

৫.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস বিদেশ : পাকিস্তানের সোয়াত জেলা এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশ সংলগ্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত প্রদেশজুড়ে কোনো হতাহতের বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার পাকিস্তান—ভিত্তিক সংবাদমাধ্যম সামা টিভি এক প্রতিবেদনে জানিয়েছে এ খবর জানায়। সিসমোলজিক্যাল সেন্টারের মতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পাকিস্তান, আফগানিস্তান এবং তাজিকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে। প্রতিবেদনে বলা হয়, কম্পনের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যারা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভবন থেকে বেরিয়ে আসেন। এর আগে একটি পৃথক ঘটনায়, বেলুচিস্তান প্রদেশের জোব জেলায় রিখটার স্কেলে চার মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সিসমোলজিক্যাল সেন্টার জানায়, ভূ—পৃষ্ঠ থেকে এ ভূমিকম্পের গভীরতা ছিল ২২ কিলোমিটার। জানা গেছে, অঞ্চলটি ভূমিকম্প সক্রিয় এলাকায় অবস্থিত, যেখানে ভূমিকম্প তুলনামূলকভাবে সাধারণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com