বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দেবহাটার সখিপুরে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

দেবহাটা অফিস \ দেবহাটায় সখিপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে গতকাল বিকালে নায়কোলী সাইক্লোন সেন্টারে বিপুল সংখ্যক কৃষকদলের নেতাকর্মী ও কৃষকের উপস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উক্ত কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা মহিউদ্দীন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা শহিদুল ইসলাম, হাসান সরাফি, আবুল হোসেন বকুল, কৃষকদলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মৎস্যজীজী দলের সভাপতি মোনাজাত গাজী, শ্রমিকদল সভাপতি বিকাশ সর্দার, বাবুল খান, জুলফিকার আলী জুলু, রবিউল ইসলাম, আ: মান্নান মিনি, রফিক তরফদার প্রমুখ। প্রধান অতিথি বরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় যেয়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। তিনি দলীয় নেতাকর্মী সমর্থকদের ৩১ দফাকে প্রান্তিক পর্যায়ে পৌছে দেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com