শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কোমরপুর আগুনে ভস্মিভূত হওয়া পরিবারের পাশে দেবহাটা নির্বাহী অফিসার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

দেবহাটা অফিস \ দেবহাটার পারুলিয়ার উত্তর কোমরপুরে আগুনে ভস্মিভূত হওয়া গবাদি পশু ও বসতবাড়ী পরিবারের মাঝে গতকাল উপস্থিত হলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান, গতকাল দুপুরে নির্বাহী অফিসার উপজেলা প্রশাসনের পক্ষ হতে খাদ্য সামগ্রী আর্থিক সহায়তা ও শীতবস্ত্র নিয়ে সর্বস্ব হারানো পরিবারকে সহায়তা করেন। উলে­খ্য উত্তর কোমরপুর গ্রামের আনোয়ারুল ইসলামের বসতবাড়ী ও গোয়াল ঘরে আগুন লেগে দুইটি গরু, চার ছাগল আগুনে পুড়ে মারা যায় এবং বসতঘরসহ সমুদয় আসবাবপত্র ভস্মিভূত হয়। নির্বাহী অফিসার এ সময় অসহায় পরিবারের সদস্যদের শান্তনা দেন। নির্বাহী অফিসারের সাথে এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান গোলাম ফারুক বাবুসহ এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com