সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যে কারণে ভারতের বিপক্ষে একাদশে ছিলেন না মাহমুদউল্লাহ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

সবশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল, তাতে সেমিফাইনাল খেলে বাংলাদেশ। শেষ চারে খেলার পেছনে বড় অবদান ছিল মাহমুদউল্লাহ রিয়াদের। ওই টুর্নামেন্টে চাপের মুখে সেঞ্চুরিও ছিল তার। বয়স বাড়লেও মাহমুদউল্লাহ এখনও দলের বড় ভরসার নাম। সবশেষ বিপিএলেও ব্যাট হাতে ছিলেন দারুণ ছন্দে। অভিজ্ঞতা আর ফর্মের বিচারে মাহমুদউল্লাহর চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাওয়াটা অনুমিতই ছিল। কিন্তু ভারতের মতো দলের বিপক্ষে প্রথম ম্যাচেই একাদশে দেখা গেলো না মাহমুদউল্লাহর নাম। কেন কী কারণে? গুঞ্জন—জল্পনা নানারকম। বর্তমানে দুবাইয়ে অবস্থান করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২ শীর্ষ কর্তা জানালেন, মাহমুদউল্লাহর ডান কাফের (পায়ে) মাসলে ব্যথা। তাই তাকে খেলানো হয়নি। যদিও এমন গুঞ্জনও শোনা যাচ্ছে, টিম কম্বিনেশনের কারণেই বাদ দেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে। তাকে রাখলে জাকের আলী বা তাওহিদ হৃদয়ের মধ্যে একজনকে বাদ দিতে হতো। টিম ম্যানেজম্যান্ট সম্ভবত দুই তরুণকেই খেলাতে চেয়েছে। তাই বিশ্রাম দেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com