শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ২৩ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নকিপুর এইচ সি পাইলট হাইস্কুল মাঠে কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় নূরনগর ইউনিয়ান জামায়াতে ইসলামীর আয়োজনে অফিস কার্যালয়ে জামায়াতে ইসলামী ও অঙ্গসহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল দায়িত্বশীলদের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে নূরনগর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি আলহাজ্ব শেখ লিয়াকত হোসেন বাবু এর পরিচালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ্ব ডাঃ মোঃ রুহুল আমিন। এসময় তিনি বলেন, আগামী রবিবার সকাল ৯ টায় মহিলা ও দুপুর ২টা পুরুষের যে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশ প্রত্যেক এলাকা থেকে দায়িত্বশীলরা তাদের নিজেদের দায়িত্বে মহিলা ও পুরুষ কর্মীদেরকে নিয়ে যাওয়া ও আসার বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে বলেন। বিশেষ করে মহিলা কর্মীদের নিয়ে যাওয়ার সময় কোন প্রকার সমস্যা যেন না হয় নিজের মা বোনের মতো করে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং কর্মী সম্মেলন বাস্তবায়নের বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সহকারি সেক্রেটারি গাজী আশরাফুল আলম, বাইতুল মাল সম্পাদক আবুল হোসেন, অফিস সম্পাদক মোঃ আবুবক্কার, বিজ্ঞান তথ্য সম্পাদক গাজী নজরুল ইসলাম, প্রচার ও মিডিয়ার সম্পাদক মোঃ ফারুক হোসেন, ইউনিয়ন জামায়াতের পেশাজীবের সংগঠনের সভাপতি প্রভাষক ডাঃ আব্দুল্লাহ ইবনে ওয়াজেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নূর আলম, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মোঃ হাসানুল বান্না, সহ—সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সেক্রেটারি রাজু আহমেদ, ইউনিয়ন শ্রমিক কল্যাণের সেক্রেটারি মোঃ আশরাফ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com