সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাতফেরি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক (দিবা) ওয়াহিদা সুলতানা, সিনিয়র শিক্ষক মমতাজ হোসেন, সিনিয়র শিক্ষক শফিউল ইসলাম, বাবুল স্বর্ণকার, খোরশেদ আলম, সহকারি শিক্ষক ফাতেমা নাসরিন, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন, কবিতা ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে প্রধান শিক্ষকের নেতৃত্বে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং প্রভাতফেরীও আলোচনা সভা শেষে বিদ্যালয় ক্যাম্পাসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com