বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দেবহাটায় বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

দেবহাটা অফিস \ দেবহাটায় বিনম্র শ্রদ্ধায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় শহীদ মিনারে পুষ্পস্তবক এর মাধ্যমে শুরু হয় একুশ পালনের আনুষ্ঠানিকতা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামানের নেতৃত্বে প্রশাসনে কর্মরত সরকারি কর্মকর্তারা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। একে একে দেবহাটা থানা ওসি হযরত আলীর নেতৃত্বে পুলিশ সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা বিএনপির পক্ষে শেখ সিরাজুল ইসলাম, মহিউদ্দীন সিদ্দিকীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী, ধারাবাহিকভাবে দেবহাটা প্রেসক্লাব, রিপোর্টাস ক্লাব, সখিপুর সরকারি খান বাহাদুর আহছান উল­্যা কলেজ, দেবহাটা কলেজ, সখিপুর হাজি কেরাম উদ্দীন মহিলা কলেজ, সরকারি পাইলট হাইস্কুল, উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, সখিপুর হাসপাতাল, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংগঠন। সকাল দশটায় উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে শহীদ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহসেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, সমাজসেবা অধীর কুমার গাইন মহিলা বিষয়ক নাসরিন জাহান, প্রকল্প কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সাতক্ষীরার সূর্যসন্তান শহীদ আসিফ মাহমুদের ভাই রাকিব হোসেন, ছাত্র প্রতিনিধি আবু রায়হান, মুজাহিদ বিন ফিরোজ প্রমুখ। উপজেলা প্রশাসনের পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান একুশে ফেব্র“য়ারি পালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com