সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছে বাসের ধাক্কায় চালক ও সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে ঢাকা—খুলনা মহাসড়কের উপজেলার হিরণ্যকান্দি সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক মন্টু শেখ (৫৫) এবং সুপারভাইজার আরিফ হোসেন। কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আজিজুল হক রাজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের বাসের পেছনে প্রথমে টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এরপর টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেয়। এতে বাসের চালক ও সুপারভাইজারসহ ১২ জন আহত হন। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক বাসের চালক মন্টু শেখ ও সুপারভাইজার আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com