সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাংলাদেশকে হালকা ভাবে নিচ্ছেনা কিউই অধিনায়ক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

নিজেদের দিনে বাংলাদেশ কতটা ভয়ংকর হতে পারে, তা আর কেউ না জানুক নিউজিল্যান্ড তো খুব ভালো করেই জানে। বিশেষ করে বাংলাদেশে এসে কতবারই তো হয়েছে নাস্তানাবুদ। নিউজিল্যান্ডে গিয়েও হারিয়েছে, আবার সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখিয়েছে বাঘের গর্জন। আরও একবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউইদের সামনে যখন টাইগাররা, অধিনায়ক মিচেল স্যান্টনার স্বভাবতই সতর্ক অবস্থানে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের অধিনায়ক জানালেন, বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না তারা। নিজেদের দিনে বাংলাদেশ কত ভয়ংকর তা—ও জানা আছে। বাংলাদেশের পেস আক্রমণের প্রশংসা তো করেছেন, ব্যাটিং ও স্পিন বিভাগেরও স্তুতি ঝরল স্যান্টনারের কণ্ঠে। স্যান্টনার বলেন, ‘আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। নিজেদের দিনে তারা যেকোনো দলকে হারাতে পারে। তবে আশা করি আমাদের পারবে না।’ আলাদা করে স্যান্টনার প্রশংসা করেছেন বাংলাদেশের পেস বোলিং ইউনিটের। তাসকিন, মুস্তাফিজ, নাহিদ্রা হুমকি হয়ে উঠতে পারেন— সে ব্যাপারে আগে থেকেই সতর্ক তারা। ‘তারা এখন খুবই ভালো দল। স্পিনের পাশাপাশি পেসেও ভালো করছে। তাসকিন দীর্ঘদিন ধরে ভালো করছে। আমরা জানি ফিজ কত ভালো হতে পারে। রানা খুব দ্রুত বল করে। আমরা তাদের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে অনেক ম্যাচ খেলেছি। তারাও আমাদের চেনে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলব।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com