সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

প্রিমিয়ার লিগ থেকে সাকিবের নাম প্রত্যাহার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলার জন্য নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান। তবে ২৪ ঘণ্টা না যেতেই নিজেই সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন এই তারকা অলরাউন্ডার। সাকিবের নাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের ক্লাব কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু। তিনি বলেন, “সাকিব আল হাসানকে দলে নেওয়ার জন্য আমরা দলবদল প্রক্রিয়ায় অংশ নিয়েছিলাম। কিন্তু আজ তার সঙ্গে আমাদের কথা হয়েছে এবং তিনি অনুরোধ করেছেন তার দলবদল স্থগিত রাখার জন্য। আমরা তার অনুরোধের প্রতি সম্মান জানিয়ে সিসিডিএমকে (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) বিষয়টি চিঠি দিয়ে জানিয়েছি।” সাকিব বর্তমানে দেশের বাইরে থাকায় লিগে খেলার জন্য এখনই ফিরতে পারছেন না বলে জানা গেছে। তবে ভবিষ্যতে সুযোগ হলে তিনি রূপগঞ্জের হয়ে খেলতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ক্লাব কর্মকর্তারা। টিটু আরও বলেন, “যখনই তিনি দেশে আসতে পারবেন, তখন আমরা চেষ্টা করব তার আগের দলের সঙ্গে সমঝোতার মাধ্যমে তাকে দলে অন্তভুর্ক্ত করতে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com