সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

১৪ হাজার রান ক্লাবের সদস্য হলেন কোহলি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

বিশে^র তৃতীয় ও দ্বিতীয় ভারতীয় হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১৪ হাজার রান ক্লাবের সদস্য হলেন বিরাট কোহলি। তার আগে এই তালিকায় নাম লিখিয়েছেন ভারতের শচীন টেন্ডুলকার ও শ্রীলংকার কুমার সাঙ্গাকারা। চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পঞ্চম ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে গত রোববার অপরাজিত ১০০ রানের ইনিংস খেলার পথে ওয়ানডে ক্যারিয়ারে ১৪ হাজার রান পূর্ণ করেন কোহলি। ২৯৯ ম্যাচের ২৮৭ ইনিংসে ওয়ানডেতে ১৪ হাজার রান পূর্ণ করলেন কোহলি। টেন্ডুলকার ও সাঙ্গাকারার ক্লাবে নাম লেখাতে গিয়ে বিশ^ রেকর্ডও গড়েছেন কোহলি। ওয়ানডেতে দ্রুত ১৪ হাজার রানের মালিক হন তিনি। ৩৫৯ ম্যাচের ৩৫০তম ইনিংসে ১৪ হাজার পূর্ণ করার রেকর্ড এতদিন দখলে ছিলো টেন্ডুলকারের। ২০০৬ সালে পেশোয়ারে পকিস্তানের বিপক্ষে এই রেকর্ডের মালিক হন তিনি। টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করতে না পারলেও, ২০১৫ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বিশে^র দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৪ হাজার রান করেছিলেন সাঙ্গাকারা। এজন্য ৪০২ ম্যাচের ৩৭৮ ইনিংসে ১৪ হাজার রান করেন সাঙ্গা। ২৯৯ ম্যাচের ২৮৭ ইনিংসে ওয়ানডেতে কোহলির রান এখন ১৪০৮৫ রান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com