মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ার সদা হাস্যোজ্জল নয়নের দাফন সম্পন্ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ার সেই অভাব, অনাটনের সংসারে বেড়ে উঠা হাস্যোজ্জল নয়নের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০ টায় কলারোয়া সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব মুফতি মতিউর রহমান। মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনায় জানাযা নামাজে জেলার বিভিন্ন অঞ্চল থেকে হাজারো মানুষ অংশ গ্রহণ করেন। তার নিজ বাড়ীতে ২য় জানাযা নামাজ শেষে পৌরসদরের মুরারীকাঠি ৮নং নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজের পূর্বে উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া পৌরসভার মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল, অধ্যক্ষ আবু নসর, প্রভাষক রফিকুল ইসলাম, কলারোয়া উপজেলা মানবিক ফাউন্ডেশানের সভাপতি প্রমুখ। জানাযা নামাজে দলমত নির্বিশেষে হাজার হাজার মুসুলি­বৃন্দ অংশগ্রহণ করেন।মরহুমের পিতা রুহুল আমিন সকল মুসলিম উম্মাদের কাছে ছেলের ভুলের জন্য ক্ষমা ও মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন। উলে­খ্য: গত কয়মাস ধরে নয়ন বিভিন্ন সহৃদয়বানদের সহযোগিতায় ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে গত রবিবার সন্ধ্যা ৭ টার দিকে সকলের চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে পাড়ী জমায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com