রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ফের স¤প্রচারে ফিরছে আফগান নারীদের ‘রেডিও বেগম’

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস বিদেশ : আফগানিস্তানে অবশেষে নারীদের রেডিও স্টেশন ‘রেডিও বেগম’ পুনরায় স¤প্রচার চালু করতে চলেছে। এর আগে তালেবান কর্তৃপক্ষ, এটিকে বিদেশি টিভি চ্যানেলের অনুমোদনহীন বিষয়বস্তু ও লাইসেন্সের অনুপযুক্ত ব্যবহারের কথা উল্লেখ করে কার্যক্রম বাতিল করেছিল। ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, কেবলমাত্র আফগান নারীরাই এই স্টেশনের সমস্ত কন্টেন্ট বা বিষয়বস্তু প্রযোজনা করেন। এদের সহযোগী উপগ্রহ চ্যানেল বেগম টিভি ফ্রান্স থেকে পরিচালিত হয় এবং আফগান স্কুলের সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রম নিয়ে অনুষ্ঠান স¤প্রচার করে। তালেবান দেশে নারী ও মেয়েদের ষষ্ঠ শ্রেণির পর শিক্ষা গ্রহণ নিষিদ্ধ করেছে। তালেবানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় শনিবার রাতে এক বিবৃতি জারি করে বলেছে, রেডিও বেগম পুনরায় কার্যক্রম শুরু করতে বারবার অনুরোধ করেছে এবং কর্তৃপক্ষের কাছে এই স্টেশন অঙ্গীকার করায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই স্টেশন অঙ্গীকার করেছে, সাংবাদিকতার নীতি ও ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের বিধিনিয়ম মেনে স¤প্রচার করা হবে এবং ভবিষ্যতে কোনও নিয়ম লঙ্ঘন করবে না। তবে এই নীতি ও বিধিনিয়মগুলি কী— তার বিস্তারিত ব্যাখ্যা দেয়নি মন্ত্রণালয়। এই বিষয়ে মন্তব্যের জন্য রেডিও বেগমকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে তালেবান নারীদের শিক্ষা, বিভিন্ন ধরনের পেশা ও জনপরিসর থেকে বহিষ্কার করেছে। তালেবান সংবাদমাধ্যমের ওপর তাদের নিয়ন্ত্রণ জোরালো করায় সাংবাদিকরা, বিশেষ করে নারী সাংবাদিকরা চাকরি হারিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com