সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে প্লাস্টিক পলিথিন দূষণ রোধে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে ছাত্র ছাত্রীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ সমাকেশ অনুষ্ঠিত হয়। গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম মুকুল। আশরাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক নারায়ন চন্দ্র পাল, আসিফ ইকবাল ও সেলিনা আক্তার এবং ইয়ুথ ফর সুন্দরবনের আহবায়ক কর্ণ বিশ্বাস কেডি। শিক্ষার্থীদের মধ্যে প্রচলনামূলক অভিযানের অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন জাওয়াদ আল রুম্মান, দ্বিতীয় মালিহা মৌমিতা ও তৃতীয় আফরোজা খানম। বক্তব্য প্রতিযোগিতায় প্রথম মাইয়া ফারিহা শিমু, দ্বিতীয় মালিহা তাবাচ্ছুম ও তৃতীয় স্থান অধিকার করেছে দেবজ্যোতি কুন্ডু। সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com