রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়ানুষ্ঠান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়ানুষ্ঠান, নবীন বরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১০টায় বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য দেন শিক্ষানুরাগী গণপতি বিশ্বাস। সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, শেখ মহিরুল ইসলাম, আতাউর রহমান, বিদায়ী শিক্ষার্থী রিফাত হোসেন, দুর্জয়, অথৈ পাল রিংকু, সেলিম রেজা, শিক্ষার্থী সোহেল তানভীর, চাঁদনি জামান, তাহমিদ হাসান, শ্রেয়ান, অফিস সহায়ক ফারুক হোসেন, এরশাদ আলী প্রমুখ। আলোচনা শেষে পরীক্ষার্থীসহ সকলের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান। শুরুতে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করেন শিক্ষার্থী আল আমিন, প্রান্ত কর্মকার ও রীতা বিশ্বাস। অনুষ্ঠানের শেষভাগে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুলসহ অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com