সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আমি বিশে^র সেরা হতে চাই—হেনরিচ ক্লাসেন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ মার্চ, ২০২৫

ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন দক্ষিণ আফ্রিকার হেনরিচ ক্লাসেন। ওয়ানডেতে টানা পাঁচ হাফ সেঞ্চুরির ইনিংস খেলেছেন তিনি। গত শনিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ১১তম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৫৬ বলে ৬৪ রান করেন তিনি। এর আগে নিজের সর্বশেষ চার ইনিংসেও হাফ—সেঞ্চুরি করেন ক্লাসেন। ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে জয়ের পর ক্লাসেন বলেন, ‘বিশে^র সেরা ক্রিকেটার’ হিসেবে নিজেকে প্রমাণ করতে চান তিনি। স্কাই স্পোর্টসের সাথে আলাপকালে ৩৩ বছর বয়সী ক্লাসেন বলেন, ‘এই সফরে রব ওয়াল্টারের (প্রধান কোচ) সাথে আলোচনায় নিজেকে নিয়ে চ্যালেঞ্জ দিয়েছিলাম। সেটি হল— আমি বিশে^র সেরা হতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমি ম্যাচ পরিস্থিতি ভালোভাবে বুঝতে পারি এবং যতক্ষণ সম্ভব মাটি কামড়ানো শট খেলতে পারি, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও করেছি। আমার ইনিংসে আমি সন্তুষ্ট। আমার কৌশলের ওপর আস্থা রেখেই রান করেছি।’ ক্লাসেনের আগের চারটি হাফ—সেঞ্চুরির ইনিংস ছিল যথাক্রমে ৮৬, ৯৭, ৮১, ৮৭ ও ৬৪ রানের। কনুইর ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকার তৃতীয় ক্রিকেটার হিসেবে টানা পাঁচ ওয়ানডেতে হাফ—সেঞ্চুরি করেন ক্লাসেন। এর আগে কুইন্টন ডি কক দু’বার এবং জন্টি রোডস একবার এমন কীর্তি গড়েছেন। ব্যাট হাতে নিজের পারফরমেন্সে খুশি ক্লাসেন। তিনি বলেন, ‘ এই মুহূর্তে আমি আমার পারফরমেন্স নিয়ে খুশি এবং আমার খেলাটা বেশ ভালোভাবে বুঝতে পারছি। নেটে সব পেসারদের বিপক্ষে খেলি না। আমি কয়েকটি ড্রিল করি এবং কিছু স্পিন মোকাবেলা করি। এই মুহূর্তে, আমি ব্যাটের মাঝে খেলতে পারছি। এটাই আমার প্রধান কৌশল। যতক্ষণ পর্যন্ত আমার কৌশল ভালো, আমি বেশ খুশি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com