মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, ৪ জনের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫

এফএনএস: রাজধানীর ভাটারা থানার শাহজাদপুরে সৌদিয়া আবাসিক হোটেলে আগুন লেগেছে। এ অগ্নিকাণ্ডে চার জনের মৃত্যু হয়েছে। তারা সবাই পুরুষ হলেও তাৎক্ষণিকভাবে নাম—পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস। গতকাল সোমবার দুপুর ১২টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিটের প্রায় ৪৭ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, হোটেলটি ছয়তলা ভবন হলেও আগুন লাগে দ্বিতীয় তলায়। তবে আগুন নিয়ন্ত্রণের পর তল্লাশি চালিয়ে চারটি লাশ পাওয়া যায় ছয়তলায়। তিনি বলেন, লাশ ছয়তলার বাথরুমের কাছে ও তিনটি সিঁড়ির গোড়ায় পাওয়া যায়। সিঁড়ির দরজার তালা দেওয়া ছিল, এ কারণে তারা বের হতে পারেননি। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা গ্যাসলাইন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com