সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি সরকারি কলেজে নবাগত অধ্যক্ষ নজরুল ইসলামের যোগদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি সরকারি কলেজে নবাগত অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম যোগদান করেছেন। বৃহস্পতিবার তিনি আশাশুনি সরকারি কলেজে যোগদান করেন। তাঁর যোগদান উপলক্ষে সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। এদিন কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে কলেজের বিএনসিসি দল নবাগত অধ্যক্ষকে গার্ড অব অনার প্রদান করেন। পরে শিক্ষক মিলনায়তনে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সদ্য সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছহিল উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নবাগত অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম। প্রভাষক জাকির হোসেন ভুট্টোর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, ভাইস প্রিন্সিপাল প্রফেসর মুনতাছির বিল্লাহ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব কুমার, ভাইস প্রিন্সিপাল প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর মোস্তাহাবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের কলেজের শিক্ষকমন্ডলী নবাগত অধ্যক্ষকে পুস্পস্তবক দিয়ে বরণ করে নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com