সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিএনপিকে সুসংগঠিত করে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে —কাজী মোঃ আলাউদ্দিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকেলে কুশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী শরিফুল ইসলামের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন। এসময় তিনি বলেন, বিএনপিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করে আগামি নির্বাচনের জন্য প্রস্তুত নিতে হবে। সকল ভেদাভেদ ভুলে আন্তরিকতার সাথে মাঠে কাজ করতে হবে এবং আগামি নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম, হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী সরদার ও আব্দুল জলিল মোড়ল, যুবদলের আহ্বায়ক শেখ আব্দুল করিম, উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশীদ আলী, সদস্য সচিব মারুফ বিল্লাহ, হাফেজ আরাফাত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলী হোসাইন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com