সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৮ মার্চ, ২০২৫

এফএনএস: জয়পুরহাটের ক্ষেতলালে পুকুরের পানিতে ডুবে ফারহান (৩) ও শাফায়েত (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের রসুলপুর—সাঞ্জাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারহান রসুলপুর—সাঞ্জাপাড়া গ্রামের মো. সোহাগ হোসেনের ছেলে ও শাফায়েত একই গ্রামের মো. সরোয়ার হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে ফারহান ও শাফায়েত খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাদের খুঁজে না পেয়ে স্বজনরা খেঁাজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাদের উদ্ধার করে। পরে তাদের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ক্ষেতলাল থানার ওসি মো. আরিফুল ইসলাম বলেন, শিশু দুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। বিষয়টি বেদনাদায়ক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com