সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আগুনে পুড়ে ঘুমিয়ে থাকা শিশুর মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৮ মার্চ, ২০২৫

এফএনএস: নরসিংদীতে আগুনে পুড়ে সুমাইয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের রসুলপুর ঈদগাঁপাড়ায় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ঘরের ভেতরে থাকা ওই শিশু পুড়ে ছাই হয়ে যায়। বিকালে পারিবারিকভাবে ওই শিশুকে দাফন করা হয়। সুমাইয়া রসুলপুর ঈদগাঁপাড়া এলাকার পেশায় জেলে মনির হোসেনের মেয়ে। করিমপুর নৌফাঁড়ি পুলিশের পরিদর্শক সাইদুর রহমান বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন। স্বজনরা জানান, সকালের দিকে হঠাৎ করে রসুলপুর ঈদগাঁপাড়ার মনির হোসেনের বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ঘরটি পুরোপুরি পুড়ে যায়। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা শিশুসন্তান সুমাইয়া আক্তার আগুনে পুড়ে মারা যায়। অগ্নিকাণ্ডের সময় শিশুটির বাবা মনির হোসেন মাছ ধরার কাজে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকায় মেঘনা নদীতে ছিলেন। শিশুটির মা বাড়ির পাশের কৃষিজমিতে কাজে বের হয়েছিলেন। বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। দরিদ্র পরিবারটির আগুনে ক্ষয়ক্ষতি ও শিশুসন্তানের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। করিমপুর নৌফাঁড়ি পুলিশের পরিদর্শক সাইদুর রহমান জানান, সকালে মেয়েটি ঘরেই অবস্থান করছিল। বাবা—মা কেউ ঘরে না থাকায় অগ্নিকাণ্ডে বসতঘরের সঙ্গে মেয়েটিও পুড়ে মারা যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com