সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পারটেক্সের সাথে বড়ো ব্যবধানে জয় পেলো মোহামেডান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ মার্চ, ২০২৫

তামিম ইকবালের সেঞ্চুরিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১১ চার ও ৫ ছয়ে মোহামেডানের জয়ের নায়ক তামিম ইকবাল। গতকাল রোববার ঢাকা প্রিমিয়ার ভিডিশন ক্রিকেট লিগে বিকেএসপিতে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে পারটেক্স স্পোর্টিং ক্লাব। তাইজুল ইসলাম, নাসুম আহমেদের স্পিং অ্যাটাকে শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে পারটেক্স স্পোর্টিং ক্লাব। দুই ওপেনার জয়রাজ শেখ (৩৮) এবং রুবেল মিয়াকে (২৪) প্যাভিলিয়নের পথ দেখান নাসুম আহমেদ। ৮৬ বলে ৭৮ রানের ইনিংস খেলে দলকে লড়াইয়ে টিকিয়ে রাখে আহরার আমিন। তাছাড়া জাওয়াদ রোয়েন করেন ৪২ রান। ৪৬.৩ ওভারে ২১৮ রানে অলআউট হয়ে যায় পারটেক্স স্পোর্টিং ক্লাব। মোহামেডানের হয়ে ৪ টি উইকেট শিকার করেন তাইজুল ইসলাম, ৩ টি পান নাসুম আহমেদ। লক্ষ্য তাড়া করতে নেমে মোহোর শেখের বলে শুরুতেই ফিরে যান রনি তালুকদার। তারপর ৩২ বলে ৬ রানের দৃষ্টিকটু ইনিংস খেলে ফেরেন মাহিদুল ইসলাম অংকন। তাওহীদ হৃদয়ের সাথে জুটি গড়ে দলকে এগিয়ে নিতে থাকেন তামিম ইকবাল। ব্যাক্তিগত ৩৭ রানে হৃদয় ফিরলে মুশফিককে নিয়ে বাকি কাজটা শেষ করেন তামিম। এরমধ্যেই শতক তুলে নেন তামিম। ১১২ বলে খেলেন ১২৫ রানের অপরাজিত ইনিংস। ৩ উইকেট হারিয়ে মোহামেডান জয়ের স্বাদ পায় মাত্র ৪০.২ ওভারে। মুশফিকুর রহিম অপরাজিত থাকেন ৩৫ রানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com