রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ব্যাংক প্রতারণার অভিযোগ তালায় ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ মার্চ, ২০২৫

তালা প্রতিনিধি \ সাতক্ষীরার তালায় ব্যাংক প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। অভিযুক্তরা হলেন উপজেলার ডিজিটাল পোস্ট সেন্টার ও ব্যাংক এজেন্টের পরিচালক মোঃ আতাউর রহমান (৩৫), স্থানীয় বাসিন্দা সুদিন কুমার বেদ (৪০), নাজমুল হোসেন (২৫) ও টুটুল দেবনাথ (২৬)। অভিযোগ সূত্রে জানা গেছে, ব্যাংক এশিয়ার অসাধু কর্মকর্তা ও পোস্ট অফিসের কর্মচারীরা গ্রাহকদের টাকা গ্রহণ করে তাদের একাউন্টে জমা না দিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেন। এই প্রতারণার পরিমাণ প্রায় ২৯ লক্ষ ৯০ হাজার টাকা। এক ভুক্তভোগী গ্রাহকের অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে প্রতারণার সত্যতা নিশ্চিত হলে দন্ডবিধির ৪০৬/৪২০/৪০৯ ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি দুদক সমন্বিত খুলনা জেলা কার্যালয়ে রুজু করেন জেলা কার্যালয়, খুলনার উপ পরিচালক মোঃ মহসিন আলী। মামলার তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। মামলা নং ৫, তারিখ: ৯ মার্চ ২০২৫।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com