সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি ভূমি অফিসের সামনে থেকে মটর সাইকেল চুরি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ মার্চ, ২০২৫

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে থেকে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটোছে। রবিবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এসি ল্যান্ড অফিসের মহিদুল ইসলাম সকালে অফিসে গিয়ে অফিসের সাইকেল সেডে তার কালো রঙের পালসার ১৫৫ সিসি মোটর সাইকেল লগ করে রাখেন। যার রেজিস্টে্রশন নং সাতক্ষীরা—ল—১২—৮০৭৩। বেলা ১০.৫৫ টার দিকে অফিস কক্ষের দরজা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে পান তার গাড়ির মত একটি গাড়ি কে যেন চালিয়ে যাচ্ছে। তখন দ্রুত বাইরে গিয়ে দেখেন সেডে তার গাড়ী নেই। দ্রুত খোজ করলেও ততক্ষণে চোর মোটর সসাইকেল নিয়ে লাপাত্তা হয়ে যায়। উল্লেখ্য, ঘটনার সময় অফিসের বাইরের থাকা দুটি সিসি টিভি ঘটনাচক্রে বন্ধ ছিল। সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন জানান, মোটর সাইকেল চুরির ঘটনা খুবই হতাশ করেছে। আমরা তাৎক্ষণিক ভাবে থানাসহ বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছি। আমাদের সিসি টিভি এবং পাশের সদর ইউনিয়ন ভূমি অফিসের সামনের সিসি টিভি বন্ধ থাকায় চোর শনাক্ত সম্ভব হয়নি। তবু চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com