বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ডুমুরিয়ায় রক্তরাঙা শিমুল ফুলে ছেয়ে গেছে প্রকৃতি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

ডুমুরিয়া প্রতিনিধি \ খুলনার ডুমুরিয়ায় রক্তরাঙা শিমুল ফুলে ছেয়ে গেছে প্রকৃতি। প্রস্ফুটিত শিমুল ফুলের অপরুপ দৃশ্য জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। শিমুল ফুলের লাল রংয়ে প্রকৃতি সেজেছে এক অন্যরকম সাজে। যেন প্রকৃতিতে রংয়ের খেলা চলছে। ঋতুরাজ বসন্তেখুলনার ডুমুরিয়া উপজেলায় প্রকৃতিকে রাঙিয়ে ফুটছে শিমুল ফুল। রক্ত লাল শিমুল ফুলে প্রকৃতির সৌন্দর্য শতগুণ বাড়িয়ে দিয়েছে। যেদিকে দুচোখ যায় সেদিকেই চোখে পড়ে লাল রঙের আভা। যদিও আগের মত শিমুল গাছ আর নেই। তবুও উপজেলার গ্রাম বাংলার মেঠো পথের ধারে, ভিটা বাড়ির পতিত জমিতে দেখা মিলছে রক্ত লাল শিমুল ফুল। লাল ফুল আর কোকিলের কুহু কুহু ডাক মনে করিয়ে দেয় বসন্তের আগমনী বার্তা। সরেজমিন ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের গোনালী গ্রামে জোনাব আলী শেখ বাড়িতে গিয়ে দেখা গেছে, প্রতিটি গাছে ফোটা রক্তরাঙা শিমুল ফুলে ছেয়ে গেছে পুরো এলাকা। যেদিকে চোখ যায় শিমুলের রক্তিম আভায় চোখ আটকে যায়। শিমুল ফুলে মৌমাছির গুনগুন শব্দ ও উড়োউড়ি প্রকৃতিতে অন্যরকম এক আবহ তৈরি করেছে। অনেক প্রকৃতিপ্রেমীরা শিমুল ফুলকে ভালোবেসে সেলফি তুলছে। কালের বিবর্তনে আর আধুনিকতার ছোয়ায় গ্রাম বাংলার বুক থেকে হারিয়ে যেতে বসেছে রক্তরাঙা এসব শিমুল গাছ। প্রতিনিয়ত বিলুপ্ত হয়ে যাচ্ছে শিমুল গাছ। সেই সাথে কমেছে মনোমুগ্ধকর শিমুল ফুল। তবুও শিমুল ফুলের প্রতি মানুষের অন্যরকম ভালোবাসা। স্থানীয় বীরকামট খালী দক্ষিণ বাজারের পল্লী চিকিৎসক গোলাম মোস্তফা বলেন, শিমুল ফুলের অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। সত্যিই প্রকৃতিকে যেন নতুন রূপ দিয়েছে রক্তরাঙা শিমুল ফুল। ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন বলেন, শিমুল ফুল প্রকৃতির সৌন্দর্যবর্ধক একটি ফুল। শিমুল ফুল না ফুটলে যেন বসন্তই মনে হয় না। বসন্ত এলেই চলে আসে শিমুল ফুলের কথা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com