বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতার শয্যাপাশে জামায়াত সেক্রেটারী গোলাম পরওয়ার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১২ মার্চ, ২০২৫

ডুমুরিয়া প্রতিনিধি \ খুলনার ডুমুরিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় তার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, খুলনা জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু ইউসুফ ফকির, শাহজালাল, মোমিনুর রহমান, মোহাম্মদ আলী লিটন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক প্রমুখ। এসময় নেতৃবৃন্দ শেখ সরোয়ার হোসেনের আত্মীয়—স্বজনসহ পরিজনের সাথে সাক্ষাৎ করেন এবং সার্বিক খোঁজ—খবর নেন। পরে তার দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া ও মোনাজাত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com