বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বেশি দামে সার বিক্রির অভিযোগ কয়রায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১২ মার্চ, ২০২৫

কয়রা (খুলনা) প্রতিনিধি \ খুলনার কয়রায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার (১২মার্চ) দুপুরে উপজেলার আমাদী বাজারে বেশি দামে সার বিক্রি অভিযোগে মোঃ আসাদুল গাজী কে ৩ হাজার টাকা ও প্লাষ্টিক বস্তায় চাউল সরবারহের দায়ে ব্যবসায়ী মোঃ শাহিন গাজী, ও মোঃ জাহের আলী গাজীকে ৪ হাজার টাকা সহ ভ্রাম্যমান আদালতের অভিযানে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টে্রট রুলী বিশ্বাস। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, বেশিদামে সার বিক্রি ওপ্লাষ্টিক বস্তায় চাউল সরবারহের দায়ে ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। পাটজাত দ্রব্য বাধ্যতামূলক ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিকার অভিযানে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com