মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আফগানিস্তানকে নিষিদ্ধের আহ্বান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১২ মার্চ, ২০২৫

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আফগানিস্তানের সদস্যপদ স্থগিত করার জন্য আহ্বান জানিয়েছে। তারা দাবি করছে যে, তালেবানের শাসনামলে আফগানিস্তানে মহিলাদের শিক্ষা ও ক্রীড়ায় অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপের ফলে এই পদক্ষেপ নেওয়া উচিত। ২০২১ সালে তালেবানের ক্ষমতায় আসার পর, আফগানিস্তানে নারীদের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা, চাকরি, চলাফেরা এবং খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ সীমিত করা হয়েছে। বিশেষ করে, মহিলাদের ক্রিকেটে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে, যা আইসিসির নিজস্ব বৈষম্য বিরোধী নীতির পরিপন্থী। এই পরিস্থিতিতে, এইচআরডব্লিউ আইসিসিকে অনুরোধ করেছে যে, আফগানিস্তানের মহিলাদের জাতীয় ক্রিকেট দলকে স্বীকৃতি দিয়ে তাদের প্রশিক্ষণ, প্রতিযোগিতা এবং আইসিসি থেকে আর্থিক সহায়তা দেওয়া হোক। তারা আরও পরামর্শ দিয়েছে যে, আইসিসি একটি মানবাধিকার নীতি গ্রহণ করুক, যা ইউনাইটেড নেশনস গাইডিং প্রিন্সিপলস অন বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস এর উপর ভিত্তি করে হবে। আইসিসিকে পাঠানো ইমেইল বার্তায় সংস্থাটি লিখেছে, ‘আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) তালেবানশাসিত আফগানিস্তানের আইসিসি সদস্যপদ স্থগিত করার এবং দেশটির আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ নিষিদ্ধ অনুরোধ জানাচ্ছি। যত দিন পর্যন্ত নারী এবং মেয়েরা আবারও শিক্ষা এবং খেলাধুলায় অংশগ্রহণ করতে পারছে না, তত দিন পর্যন্ত এই পন্থা অবলম্বন করা হোক। পাশাপাশি আইসিসিকে আমরা জাতিসংঘের ব্যবসা এবং মানবাধিকার নির্দেশনা নীতিমালা মেনে মানবাধিকার নীতি বাস্তবায়নেরও আহ্বান জানাচ্ছি।’ ইমেইলের আরো লেখা হয়েছে, ‘আইসিসির উচিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মতো অন্যান্য ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থাগুলোর পদক্ষেপ অনুসরণ করে তালেবানদের আফগান নারী ও মেয়েদের খেলাধুলায় অন্তভুর্ক্ত করতে এবং মানবাধিকার কাঠামোর প্রতি প্রতিশ্রম্নতিবদ্ধ থাকতে বলা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com