সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ক্লিনিকে চাদাবাজি কারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

সাতক্ষীরায় ট্রমা সেন্টারে চাঁদাবাজি ঘটনায় জড়িত সাংবাদিক পরিচয়দান কারী মনিরুল ইসলাম মনি ও গাজী ফরহাদের গ্রেফতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্লিনিক ও অনার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১২ টায় শহরের নিউ মার্কেটের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ক্লিনিক ও অনার্স অ্যাসোসিয়েশনের সাধাঃ সম্পাদক কামরুজ্জামান রাসেল, সহ—সভাপতি শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম,ট্রমা সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা কাজী নাজমুল আহসান জনি প্রমুখ। বক্তারা বলেন, মনি—ফরহাদ সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছে। সম্প্রতি সাতক্ষীরা ট্রমা সেন্টারে গিয়ে প্রতি মাসে ৫০ হাজার টাকা দাবি করে। এঘটনায় একটি মামলাও করা হয়েছে। বক্তারা অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি করেছেন। এসময় জেলা ক্লিনিক ও অনার্স অ্যাসোসিয়েশনের সকল প্রতিষ্ঠানের সদস্যরা উপস্থিত ছিলেন।— প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com