বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে হিন্দু যুবক গ্রেফতার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

ডুমুরিয়া প্রতিনিধি \ এবার খুলনায় মুসলিম এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শাওন মণ্ডল নামের এক হিন্দু যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের অভিযোগে গ্রেফতার শাওন মণ্ডল উপজেলার কাকদি এলাকার বাসিন্দা গৌরাঙ্গ মণ্ডলের পুত্র। তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, এক মুসলিম যুবতীর (২১) সঙ্গে গত ২/৩ বছর পূর্বে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় শাওন মণ্ডলের। সেই সুবাদে শাওন তার সঙ্গে প্রতিনিয়ত কথাবার্তা বলতো, একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের করণে একে অপরের সাথে দেখা করতে ১২ মার্চ সকালে বাসযোগে ভোলা থেকে খুলনায় আসে বাদী। ‘শাওন মণ্ডলের সাথে ফোনে যোগাযোগ করলে সে বাদীকে তেরখাদায় যেতে বলে। বাদী তেরখাদা বাজারে পৌঁছাইলে শাওন তাকে তার বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে বুধবার দুপুর সোয়া ১টার দিকে তেরখাদা গ্রামস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে নিয়ে বাদীকে কুপ্রস্তাব দেয়। আসামি তার অবৈধ যৌন কামনা চরিতার্থ করতে বাদীকে জড়িয়ে ধরে ও স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌনপীড়ন করে।’ ওসি মেহেদী হাসান আরও জানান, ‘মুসলিম ওই যুবতীর স্বজনরা ভোলা থেকে খুলনা পৌঁছালে গভীর রাতে মামলা করেন। সঙ্গে সঙ্গে ধর্ষক শাওন মণ্ডলকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আর কলেজ শিক্ষার্থী যুবতীকে মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com