শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দেশ ব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবীতে বৃহস্পতিবার বেলা ১১ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে। আশাশুনি সরকারি কলেজ, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি আলিয়া মাদ্রাসা ও চাম্পাফুল আপ্রচ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশ গ্রহনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কর্মসূচির শুরুতে সরকারি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সেখানে প্রতীকি ধর্ষকের কুশপুত্তলিকা দাহ্য করা হয়। পরে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী রাসেলের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, রাহাত, আব্দুল্লাহ আল মামুন, মৃদুল হাসান, মোনায়েম হোসেন সবুজ, আমান উল্লাহ আমান, মেহদী হাসান ও বৃন্দা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com