মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গাজীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে খাইরুল বাশার সুজন (৩৫) নামে এক যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীপুর রেল স্টেশনের দক্ষিণ আউটার সিগন্যালের কাছে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। ওই দিন রাত ৮টায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত সুজন কুষ্টিয়ার মিরপুরের কুরশা গ্রামের আবুল কালামের ছেলে। তিনি স্ত্রীসহ শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন। আত্মহত্যার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি স্ট্যাটাস দেন তিনি। মৃত্যুর সাত ঘণ্টা আগে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘সুখে থাকিস রাজকুমারী। আর কয়েক ঘণ্টা পরে আমার মৃত্যুর খবর শুনতে পাবি। অনেক ভালোবাসতাম তোকে। কিন্তু তুই আমাকে বাঁচতে দিলি না।’ আত্মহত্যার আগে দেওয়া শেষ স্ট্যাটাসে তিনি লিখেন, ‘শ্রীপুর রেলস্টেশন! আজ রেলে কাটা লাশ হয়ে যাব। রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা অভিমুখে দেওয়ানগঞ্জ কম্পিউটার ট্রেন চলে যাওয়ার পর ঘটনাস্থলে ক্ষতবিক্ষত অবস্থায় খাইরুল বাশারের লাশ পড়েছিল। নিহতের পারিবারিক সূত্র জানায়, শ্রীপুরের চন্নাপাড়া গ্রামে খাইরুল বাশারের সঙ্গে তার স্ত্রী মোসা. ফাতেমাও থাকেন। সকালে খাইরুল বাশার ভাড়া বাড়ি থেকে বের হন। এরপর সন্ধ্যা ঘনিয়ে এলেও তিনি বাড়িতে ফিরছিলেন না। একপর্যায়ে সন্ধ্যায় স্ত্রী ফোন করলে খাইরুল বাশার জানান, তিনি শ্রীপুর রেলস্টেশনে আছেন। কিছুক্ষণের মধ্যেই স্ত্রীকে ফোন করে তিনি বলেন ‘বিদায়’। এরপর ট্রেন চলার শব্দ পান স্ত্রী। দীর্ঘক্ষণ তিনি লাইনে থেকেও আর খাইরুল বাসারের কণ্ঠ শুনতে পাননি। নিহতের স্বজন মো. আশিক বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে খাইরুল বাসারের লাশ শনাক্ত করেছেন। তাদের ধারণা কোনো কারণে তিনি ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছেন। স্ত্রীকে ফোন কলে রেখে তিনি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এমনটি হতে পারে তা ধারণা করতে পারছেন না। শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শামীমা জাহান বলেন, দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন ঢাকার দিকে শ্রীপুর রেলস্টেশন অতিক্রম করার পর স্টেশনের কাছে ওই ব্যক্তির লাশ পাওয়া যায়। রেল পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com