সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ফের অনিশ্চিত এশিয়া কাপ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

এফএনএস স্পোর্টস: এশিয়া কাপ নিয়ে ভালোই নাটক জমেছে। আগামী (২৭ আগস্ট) থেকে শ্রীলঙ্কায় এই আসর শুরুর কথা ছিল। কিন্তু অর্থনৈতিক বিপর্যয়ের কারণে কয়েক মাস ধরে সে দেশের পরিস্থিতি উত্তাল। দেশজুড়ে আর্থিক সংকট, রাজনৈতিক টানাপড়েন এবং দেশবাসীর বাড়তে থাকা ক্ষোভ ও অসন্তোষের মাঝে এই আসর আয়োজন সম্ভব হবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। এশিয়া কাপ শ্রীলঙ্কায় হবে কি না সে বিষয়ে আইপিএল ফাইনালের দিন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। সংবাদ সংস্থা এএনআইকে জয় শাহ বলেছেন, ‘শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে সে দেশের ক্রিকেট সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। এখন পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সুরক্ষিতভাবে এশিয়া কাপ আয়োজনের বিষয়ে আশাবাদী। (২৯ মে) আইপিএলের ফাইনালের দিন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা মুম্বাই আসবেন। সেদিন এশিয়া কাপ নিয়ে তাদের সঙ্গে আলোচনা হবে। ‘স¤প্রতি শ্রীলঙ্কার প্রশাসন জানিয়েছে, আপাতত তারা আন্তর্জাতিক ঋণ পরিশোধ করতে সক্ষম নয়। কারণ দেশটি সব দিক দিয়ে এমন ভয়াবহ আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, যা গত ৭০ বছরেরও বেশি সময়ের মাঝে দেখা যায়নি। এই পরিস্থিতিতে সেখানে এশিয়া কাপ আয়োজন করা যাবে কি না তা নিয়ে পর্যালোচনা করতে চাইছে বিসিসিআই। প্রয়োজনে বিকল্প আয়োজক দেশ নিয়েও আলোচনা হওয়ার কথা আছে। সুতরাং আপাতত ঝুলেই রইল এশিয়া কাপের ভাগ্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com