সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গাজীপুরে ট্রাক—অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৫ মার্চ, ২০২৫

এফএনএস: গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিন জন নিহত ও দুই জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সোয়া ৮টায় উপজেলার মাওনা—ফুলবাড়ী সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সিএনজিচালক ওবায়দুল ও অজ্ঞাত এক নারী (৫৬) ও অজ্ঞাত এক বৃদ্ধ (৭০) নিহত হয়। এ ঘটনায় দুই জন আহত হয়েছেন। আহতদের পরিচয়ও প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালিায়াকৈর থানার এসআই কামরুল হাসান জানান, শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে যাত্রী পাঁচ যাত্রী নিয়ে কালিয়াকৈরে আসছিলেন দুর্ঘটনাকবলিত ওই অটোরিকশা। মাওনা—ফুলবাড়ী সড়কের কালিয়াকৈর উপজেলার নামাশুলাই পেঁৗছালে বিপরীত দিক থেকে আসা শ্রীপুরগামী ইটভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ তিন জন নিহত হন। আহতকে উদ্ধার করে স্থানীয়রা উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়েছে। তবে ট্রাকটি আটক করতে পারেননি স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com