সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গুম কমিশনের মেয়াদ বাড়লো ৩০ জুন পর্যন্ত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

এফএনএস: গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিশনের মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। গত সোমবার এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশনের সভাপতি হিসেবে রয়েছেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। বাকি সদস্যরা হলেন, হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস এবং মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন। এই কমিশন গঠিত হয়েছে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্ত এবং গুমের কারণ নির্ধারণের জন্য। পুলিশ, র্যাব, বিজিবি, সিআইডি, এসবি, ডিবি, এনএসআই, ডিজিএফআই ও কোস্ট গার্ডসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা এই তদন্তে সহায়তা করবে। কমিশনের দায়িত্ব সম্পর্কে বলা হয়, এই কমিশন ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ৫ আগস্ট ২০২৫ পর্যন্ত গুম হওয়া ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করবে এবং ৪৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গুমের ঘটনা ও সুপারিশ জমা দেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com