সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চুয়াডাঙ্গায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

এফএনএস: চুয়াডাঙ্গা সদরের বদরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। রাত দেড়টা পর্যন্ত ফায়ার ও সিভিল ডিফেন্সের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডে বাজারের চারটি কাঠের ফার্নিচারের কারখানাসহ বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। কমপক্ষে কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বদরগঞ্জ বাজারের একটি ফার্নিচারের কারখানার মধ্যে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা লোকজন। সে আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি দোকানে। খবর দেওয়া হয় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের। ঘটনাস্থলে পেঁৗছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালান তারা। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, চারটি কাঠের ফার্নিচারের কারখানা, একটি চায়ের দোকান ও একটি সেলুনের দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে ছয়টি দোকানে কমপক্ষে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com