সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

অ্যাম্বুলেন্সের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা—মেয়েসহ নিহত ৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

এফএনএস: যাত্রীবাহী ভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে বাবা—মেয়েসহ তিন জনের মৃত্যু হয়েছে। ওই সময় ভ্যানচালকসহ আহত হয়েছেন দুই জন। গতকাল বুধবার সকাল পৌনে ৭টার দিকে যশোর—বেনাপোল মহাসড়কের নবীবনগর এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন— যশোরের ঝিকরগাছা উপজেলার বামন আলী গ্রামের হাসান ইকবাল (৪৫) ও তার মেয়ে রত্না খাতুন (১৪) এবং গদখালি এলাকার মেহের আলীর স্ত্রী নাজমা খাতুন (৫০)। আহত হয়েছেন হাসান ইকবালের স্ত্রী হালিমা খাতুন (৩৮) ও ভ্যানচালক গদখালীর সৈয়দপুর এলাকার বাবলু (৩৫)। খবর পেয়ে নাভারণ হাইওয়ে ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিনটি লাশ উদ্ধার এবং আহত একজনকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর রোকনুজ্জামান বলেন, সকাল পৌনে ৭টার দিকে যশোরমুখি একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে তিন জনের লাশ দেখতে পাই। ওই সময় আহত এক নারীকে দ্রুত ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং তিনটি লাশও নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সাংবাদিক তারিক মোহাম্মদ এ প্রতিনিধিকে জানান, আহত ভ্যানচালক বাবলু ও নিহত হাসানের স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com