শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইস্তাম্বুলের মেয়র ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ আহ্বান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

এফএনএস বিদেশ : দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ইস্তাম্বুলের প্রভাবশালী মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে রাখা হয়েছে। গ্রেপ্তারের প্রতিবাদে তার দল তুরস্কের বৃহত্তম ওই শহরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। তুরস্কের প্রধান বিরোধী দল সিএইচপির নেতা ইমামোগলু দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। কয়েকদিনের মধ্যেই দলটি তাকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ঘোষণা করতে যাচ্ছিল। এরই মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়। সিএইচপির একজন মুখপাত্র এএফপি’কে জানিয়েছেন, দলটির নেতা ওজগুর ওজেল গতকাল বৃহস্পতিবার বিকেলে (স্থানীয় সময়) ইস্তাম্বুলের সিটি হলের বাইরে আয়োজিত সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে। তবে চার দিনের জন্য ইস্তাম্বুলে সব ধরনের বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ করেছেন গভর্নর। এর আগে গত বুধবার ভোরবেলা ইস্তাম্বুলে ইমামোগলুর বাড়িতে কয়েকশ’ পুলিশ অভিযান চালায়। গ্রেপ্তারের আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স—এ বিষটি নিয়ে পোস্ট করেন। কর্তৃপক্ষ তখন সামাজিক নেটওয়ার্কগুলোতে অ্যাক্সেস বন্ধ করে দেয়। গতকাল বৃহস্পতিবার ভোরেও ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেটওয়ার্কে ধীর গতি দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com