সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

এফএনএস: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। যমুনা সেতু পূর্ব থানার এসআই নাজিম উদ্দিন জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা আলু বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথে ঢাকা থেকে আসা উত্তরবঙ্গগামী চাল বোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পেঁৗছালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় চাল বোঝাই ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয় এবং চালকের সহকারী গুরুতর আহত হন। অপর ট্রাকের চালক এবং সহকারী আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com