শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চাম্পাফুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমানের ইন্তেকাল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার মতিয়ার রহমান (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না—লিল্লাহ…..রাজিউন)। সাবেক চেয়ারম্যান সরদার মতিয়ার রহমান তারালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঘুশুড়ী গ্রামের মৃত মোখছেদ সরকারের সেজ ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে মতিয়ার রহমান বহুদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রন্ত বাড়ীতে চিকিৎসাধীন ছিল। গতকাল রাতে নিজও বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তিনি দুই ছেলে এক মেয়ে নাতি নান্তি সহ অনেক আত্নীয় স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আসর মরহুমের নামাজের জানাজা নিজ বাড়ীর আঙ্গানায় অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন সাবেক এমপি শাহাদাত হোসেন, চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল সহ চাম্পাফুল ইউনিয়ন পরিষদের সকল সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মি, সমাজ সেবক ও এলাকার হাজার ধর্মপ্রান মুসলমান। জানাজা নামাজে ইমামতি করেন কালিগঞ্জ উপজেলার রহিমপুর মাদ্রাসাতু ওয়াহিয়া ওলুমউদ্দীন এর মোহতামিম মাও গোলাম মোস্তফা। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করে তার পরিবার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com