মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৩ মার্চ, ২০২৫

বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার কোয়েলপাড়া এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। কোস্ট গার্ড সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত মাদক পাচারকারীরা দুটি বস্তা রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা বস্তা দুটি তল্লাশি করে ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করেন। জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন। বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন জানান, দেশের আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে, যার ফলে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, উপকূলীয় অঞ্চলে মাদক পাচার রোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে, যা স্থানীয়দের মধ্যে নিরাপত্তার অনুভূতি আরও সুদৃঢ় করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com