সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দুই শতাধিক চীনা বিনিয়োগকারীর সঙ্গে কথা বলবেন প্রধান উপদেষ্টা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৩ মার্চ, ২০২৫

এফএনএস: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃর্পক্ষের (বিডা) নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, রাষ্ট্রীয় সফর হলেও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আসন্ন চীন সফরে সে দেশের দুই শতাধিক বিনিয়োগকারীর সঙ্গে কথা বলবেন। এরই মধ্যে বিনিয়োগকারীদের অনেকেই বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এ সফরে চীনের অনেক বিনিয়োগকারীকেই বাংলাদেশে নিয়ে আসার ব্যাপারে আগ্রহী করে তোলা সম্ভব হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। গতকাল রোববার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বর্তমানে চীন বাংলাদেশ বিনিয়োগের ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে। তারা কয়েকটি সুনির্দিষ্ট সেক্টরে (অ্যাডভান্স টেক্সটাইল, গার্মেন্টস, নবায়নযোগ্য জ্বালানি ও লাইট ইঞ্জিনিয়ারিং) বেশি বিনিয়োগে আগ্রহী। আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টা চীনের আমন্ত্রণে চার দিনের সফরে চীনে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com