মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জমে উঠেছে নওয়াবেঁকী ঈদ বাজার, ক্রেতার উপচে পড়া ভিড়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫

আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার বৃহত্তর নওয়াবেঁকী বাজারে জমজমাট হয়ে উঠেছে ঈদের বাজার। গতকাল বাজার পরিদর্শন করে দেখা যায় পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীড়। অধিকাংশ দোকানগুলোতে দেখা যায় ক্রেতা সমাগম এত বেশি যে কোথাও দাঁড়ানোর জায়গা নাই। ঈদের কেনাকাটায় ব্যস্ত সাধারণ ক্রেতারা। ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় গত বছরের তুলনায় এ বছর বিক্রয় অনেক বেশি হচ্ছে। বিগত বছরগুলোতে অনেক মানুষ ইন্ডিয়ায় যেত ঈদের কেনাকাটা করতে। তারা এ বছর আর ইন্ডিয়ায় বাজার করতে যায়নি। তা তাছাড়া ইন্ডিয়ান কোন মালামাল দোকানে না থাকায় দেশি মালের চাহিদা বেড়েছে। সাজমহল—১ গার্মেন্টসের মালিক মুজিবুর রহমান জানান গতবছরের তুলনায় এ বছর বেচাকেনা অনেক ভালো। এছাড়াও মায়ের দোয়া গার্মেন্টস, অভিজাত শপিং সেন্টার, সাজমহল—২, পোশাক মেলা সহ সব পোশাক ব্যবসায়ীদের ব্যবসা ভালো হচ্ছে বলে জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com