শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিষ্ণুপুর ভিজিএফের চাউল বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫

বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের হতদরিদ্র, গরিব, অসহায় ও দুস্থ ৬’শ টি পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বি আর ডিবি কর্মকর্তা ও ইউনিয়ন ট্যাগ অফিসার লিটন কুমার ঘোষ, তিনি বলেন পবিত্র ঈদুল ফিতরে সকলে যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য বিষ্ণুপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের হতদরিদ্র, অসহায়, গরিব ও দুস্থদের প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রতিনিধি ওসমান গনি, ইউপি সচিব বিশ্বজিৎ অধিকারী, ইউপি সদস্য আফসার আলী, পীযূষ কান্তি রায়, সিরাজুল ইসলাম, জাহিদুল আলম, আঃ কাদের, প্রমুখ। এসময় হতদরিদ্র, গরিব, অসহায় ও দুস্থ ৬০০টি পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com