বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গোবরদাড়ি জোড়দিয়া স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

ব্রহ্মরাজপুর প্রতিনিধি \ সাতক্ষীরা সদরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গোবরদাড়ি জোড়দিয়া স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণ বন্ধু ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য মনোনীত এডহক কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মো: নুরুন্নবী খাঁন (বিকু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: হিন্দাল কবির নান্নু, মো: পারভেজ জোবায়ের সোহেল ডেভিড, মো: সিজাজুল ইসলাম সহ বিদ্যালয়ের সকল শিক্ষক—শিক্ষিকা ও ছাত্র—ছাত্রীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মো: ইলিয়াস কবির। আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান এবং শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com