শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ব্রহ্মরাজপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মা ফাউন্ডেশনের পক্ষ থেকে সেমাই ও চিনি বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

ব্রহ্মরাজপুর প্রতিনিধি \ সদরের ব্রহ্মরাজপুর এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী সেমাই ও চিনি বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের আয়োজনে ডি.বি ইউনাইটেড হাই স্কুল প্রাঙ্গণে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সহ—সভাপতি মো. নুর ইসলাম গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় মানুষের মাঝে সেমাই ও চিনি বিতরণ করেন মা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক মোঃ আব্দুস সালাম, মোঃ অলিউর রহমান, আমিনুর রহমান প্রমুখ। সদর উপজেলার ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে এ সেমাই চিনি বিতরণ করা হয়। এসময় মা ফাউন্ডেশনের সদস্য ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com