সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রমজান বিষয়ক ফতোয়া

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

ফতোয়া : জুমার দিনে খুতবার সময় চুপ থাকা ওয়াজিব— জুমার দিন চুপ করে খুতবাহ শোনা ওয়াজিব। তখন কথা— বার্তা বলা হারাম। যদিও সে কথা সৎ কাজের আদেশ সম্পর্কিত হয়, ভাল কথা হয়। নবী করীম সাল¬ল¬হু আলাইহি ওয়াসাল¬ম বলেছেন : “জুমার দিন খুতবার সময় তুমি যদি তোমার ভাইকে বল ‘চুপকর’ তাহলে তুমিও বাজে কথা বললে।” এমনিভাবে খুতবার সময় অনর্থক কোন কাজ করা, মেঝে সমান করা, জায়নামায সোজা করা ইত্যাদি হারাম। যেমন হাদীসে এসেছে “যে মেঝের পাথর স্পর্শ করল সে বাজে কাজ করল।” তবে ইমাম সাহেব উপস্থিত লোকদের যে কাউকে কিছু বলতে পারেন। উপস্থিত মুসল্লীদের মধ্য থেকে কেহ প্রয়োজনে ইমাম সাহেবকে সম্বোধন করে কিছু বললে তা নাজায়েয হবে না। যদি কেহ আপনাকে ছালাম দেয় আপনি ইশারায় তার জওয়াব দিবেন। যদি ছোটদের চুপ করতে বলার প্রয়োজন হয় তা হলে মুখে কিছু না বলে তাদের ইশারায় বলবেন। আর খুতবার সময় কথা বলা নিষেধ এটা যদি কারো জানা না থাকে আর সে যদি কথা বলে তবে সে মাফ পেয়ে যাবে। কিন্তু মাছআলা জানা থাকা সত্বেও যদি কেহ ইচ্ছা করে কথা বলে তবে সে অপরাধী। তবে তাকে সালাত পুনরায় আদায় করতে বলা হবে না। আল্লা¬হ তাআলাই সর্বাধিক জ্ঞাত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com