সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

স্বাধীনতা দিবস উপলক্ষে ট্রাম্পের শুভেচ্ছা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

এফএনএস: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়। শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এই পরিবর্তন বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি ও বর্ধিত নিরাপত্তা প্রতিষ্ঠার সক্ষমতা গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আসন্ন এই সময়গুলোতেও আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখার প্রত্যাশায় রয়েছে। আমি আত্মবিশ্বাসী, আমরা আমাদের সম্পর্ক জোরদার করা এবং ইন্দো—প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক সুরক্ষা উন্নয়নে একসঙ্গে কাজ করার পাশাপাশি আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে পারি। এই স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com