শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কালিগঞ্জে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৯ মার্চ, ২০২৫

বিশেষ প্রতিনিধি \ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র অসহায় পরিবারকে ঈদসামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান করেছে সাতক্ষীরার কালিগঞ্জের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ‘রিপোর্টার্স ক্লাব’। শুক্রবার (২৮মার্চ) বেলা ১১টায় রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে দুস্থ পরিবারের সদস্যদের মাঝে এ ঈদসামগ্রী ও খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সভাপতি, রংধনু কমপ্লেক্সের নির্বাহী পরিচালক ও ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস এ এম আশিক। রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য এমডি আরাফাত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান, বিশিষ্ট সমাজসেবক শেখ আব্দুর রহমান প্রমুখ। এ সময় বক্তব্য রাখেন গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও রিপোর্টার্স ক্লাবের সদস্য আবু হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ও রিপোর্টার্স ক্লাবের সদস্য শের আলী, সিনিয়র সদস্য রফিকুল ইসলাম, মীম ইসলাম প্রমুখ। বিগত বছরের ন্যায় এবারও অনেকগুলো দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা দিয়ে তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগির চেষ্টা করা হয়েছে জানিয়ে রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন বলেন, শুধুমাত্র রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের প্রদত্ত অর্থে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। ইফতার মাহফিল ও বিভিন্ন অনুষ্ঠানের নামে কিছু সংগঠন চাঁদাবাজি ও ধান্ধাবাজি করে জনমনে সাংবাদিকদের সম্পর্কে যে বিরূপ মনোভাবের সৃষ্টি করছে রিপোর্টার্স ক্লাব বরাবরই তার বিপক্ষে অবস্থান করে থাকে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি। ঈদসামগ্রী হিসেবে সিমাই, চিনি এবং খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, পেয়াজ, আলু ও সয়াবিন তেল প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com