মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নূরনগর শিয়া মসজিদের উদ্যোগে আল কুদস দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৯ মার্চ, ২০২৫

বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নূরনগরে আন্তর্জাতিক আল কুদস দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার পবিত্র জুম্মার নামাজ শেষে নূরনগর হরিপুর শিয়া মসজিদের উদ্যোগে শিয়া মসজিদ মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আল—কুদস দিবস বা আন্তর্জাতিক আল—কুদস দিবস প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার পালিত হয়ে থাকে, যা সর্বপ্রথম ১৯৭৯ সালে ইরানে শুরু হয়েছিল। এই দিবস পালনের উদ্দেশ্য হলো ফিলিস্তিনী জনগণের সাথে একাত্মতা প্রকাশ, জায়নবাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ এবং ইসরাইল কর্তৃক গনহত্যা ও জেরুযালেম দখলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ। জেরুযালেম শহরের অপর নাম আরবী ভাষায় ‘কুদস’ বা ‘আল—কুদস’। ইরানের মহান স্থপতি হযরত আয়াতুল্লাহ খোমেইনী (রহ.) ১৯৭৯ সালে ইরানে এর প্রবর্তন করেন এবং মুসলিম বিশ্বকে গুরুত্বের সাথে এদিনটি পালনের আহ্বান জানান। ইমাম খোমেনী (রহ.) এর ঘোষণার প্রতি সমর্থন ও একাত্মতা এবং নির্যাতিত ফিলিস্তিন এর মুসলমানদের প্রতি সংহতি প্রকাশের উদ্দেশ্যে প্রতিবছর আল কুদস দিবস পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে নূরনগর শিয়া মসজিদের সভাপতি অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট শেখ রওশান আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নূরনগর শিয়া মসজিদের পেশ ইমাম মাওঃ সাজিদুল ইসলাম, মাওঃ আবু সাঈদ প্রমুখ। এসময় বক্তারা মুসলমানদের মধ্যে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে ইসলামের শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। এসময় ইসরাইলের পতাকা পুড়িয়ে ইহুদিবাদী অত্যাচারী রাষ্টে্রর প্রতি ঘৃণা প্রকাশ করা হয়। উক্ত কর্মসূচীতে অংশগ্রহণ করেন ডাঃ আলহাজ্ব শেখ আইয়ুব আলী, নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আল মামুন, ডাঃ শেখ মাহতাব, আমিনুর, আবুল ফজল, আমির হোসেন, সাহেদ আলী, আব্দুল হামিদ, শোকর আলী, আনারুল সহ শিয়া মসজিদের সকল মুসুল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com